বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাগরে ভাসমান মহেশখালীর ১৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

লোকমান হাকিম: 
কক্সবাজার উপকূল থেকে ১৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় মহেশখালীর ১৪ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (২৬ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান ভাসমান অবস্থায় ‘এফবি মরিয়ম’ নামক ফিশিং বোটটি ১৪ জন জেলেসহ উদ্ধার করে।
রোববার (২৮ নভেম্বর) বিকেলে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ উদ্ধার জেলেদের চট্টগ্রামে বোটের মালিকের ছেলের নিকট হস্তান্তর করে।
নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাগরে ইঞ্জিন বিকল হয়ে মাছ ধরার একটি ফিশিং বোটটি ১৪ জন জেলে নিয়ে আট দিন ধরে সাগরে ভাসছিল।
উদ্ধার জেলেরা হলেন- মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকার মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম এবং জব্বার। তারা সবাই মহেশখালী উপজেলার বাসিন্দা।
নৌ-বাহিনী জানায়, গত ১৬ নভেম্বর ১৪ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এবং ভাসমান অবস্থায় আট দিন সমুদ্রে অবস্থান করে।
পরবর্তীতে সাগরে টহলে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ অনুসন্ধান শুরু করে। এরপর গত শুক্রবার নৌবাহিনী জাহাজ অনুসন্ধান ‘এফ ভি মরিয়ম’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে।
নৌ সদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। পরে রোববার বিকেলে বানৌজা দুর্জয় তাদেরকে চট্টগ্রামে বোটের মালিকের ছেলের নিকট হস্তান্তর করে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION