সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নিউ ইয়র্কে শাকিব খানের সঙ্গে থাকবে বুবলী

বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন চিত্রনায়ক শাকিব খান। এবার বুবলীও যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সবকিছু ঠিক থাকলে বর্তমান সময়ের জনপ্রিয় এই জুটি আগামী ৪ ডিসেম্বর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেবেন।

গত ১২ নভেম্বর ঢাকা ছাড়েন শাকিব খান। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেন। বর্তমানে এই সুপারস্টার যুক্তরাষ্ট্রে অবসর সময় উপভোগ করছেন।

এ দিকে দু’একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বুবলী। তিনি বর্তমানে ‘কয়লা’ সিনেমার শুটিং করছেন। সেখান থেকে ছুটি নিয়ে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে তিনি অংশ নেবেন বলে জানা গেছে।

দেশের জনপ্রিয় অনেক তারকাকেই দেখা যাবে আয়োজনটিতে। এই তালিকায় শাকিব খান-বুবলী ছাড়াও থাকবেন মৌসুমী, চঞ্চল চৌধুরী, বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া শাহরিনসহ অনেকেই। যদিও উল্লিখিত অনেকের ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে। যে কারণে আয়োজকগণ অনেক নাম নিশ্চিত করতে পারেননি।

বুবলী জানান, নিউ ইয়র্কে তিনি সপ্তাহখানেক থাকবেন। ঘুরে বেড়াবেন মার্কিন মুলুক। দেশে ফিরে পুনরায় ‘কয়লা’র শুটিং-এ অংশ নেবেন। সাইফ চন্দনের পরিচালনায় সিনেমাটিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন বুবলী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION