বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কালারমারছড়ায় ক্ষতিপূরণ চেক হস্তান্তর করলো জেলা প্রশাসন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া মৌজায় চলমান এসপিএম উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ৩০ টি ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে কালারমারছড়া ভূমি অফিস প্রাঙ্গণে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এই চেক হস্তান্তর করা হয়।
এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৮৩ লক্ষ ২৬ হাজার ৬’শত ৭১ টাকা মূল্যের ৩০টি ক্ষতিপূরলের চেক প্রদান করেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
চেক হস্তান্তর শেষে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণ নিয়ে জমির মালিকদের নানাবিধ ভোগান্তি পোহাতে হয়। জেলা সদরে গিয়ে ক্ষতিপূরণ উত্তোলনে মধ্যস্ততাকারীদের মাধ্যমে ভোগান্তি পোহাতে হয় তাদের। এসব এড়াতে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের নির্দেশে জমির মালিকদের দৌড় গোঁড়ায় সেবা পৌঁছে দিতে এই আয়োজন করা হয়েছে।
পরে অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করে জেলা প্রশাসন ও এসপিএম উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
১৬ ডিসেম্বরের পরে এই প্রকল্পের কাজ শুরু করা হবে বলে এসময় জানানো হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION