শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

অভিবাসন নীতি ফিরিয়ে আনছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চালু করা একটি অভিবাসন নীতি ফিরিয়ে আনছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নীতিতে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের দাবি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তাদের মেক্সিকোতে অপেক্ষা করতে হবে।

অভিবাসী গ্রুপগুলো বলছে ‘মেক্সিকোয় থাকো’ কর্মসূচি পুনর্বহাল করা হলে সীমান্ত শিবিরগুলোতে অপরাধ ও সহিংসতা বাড়বে। অথচ এই কর্মসূচিকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন জো বাইডেন। তবে আদালতের আদেশের পর এটি ফিরিয়ে আনছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা ‘মেক্সিকোয় থাকো’ কর্মসূচি ফিরিয়ে আনবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্মসূচিটি চালু করে। তখন এর নাম ছিলো অভিবাসী সুরক্ষা প্রোটোকল। এর আওতায় ৬০ হাজার আশ্রয় প্রার্থী আবেদনকারীকে মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হয়।

মাসের পর মাস ধরে মেক্সিকোয় অপেক্ষা করা আশ্রয়প্রার্থীরা প্রায়ই সহজেই সংঘবদ্ধ অপরাধী চক্রের শিকারে পরিণত হয়। দাতব্য প্রতিষ্ঠান হিউমান রাইটস ফার্স্ট জানিয়েছে, মেক্সিকোয় ফিরে আসা অভিবাসীদের ওপর এক হাজার পাঁচশ’রও বেশি অপহরণ, ধর্ষণ, নির্যাতন এবং অন্যান্য নিপীড়নের ঘটনা নথিবদ্ধ রয়েছে।

দায়িত্ব গ্রহণের পরপরই কর্মসূচিটি বাতিলের উদ্যোগ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। জুন মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস নীতিটি বাতিল করে দেন। তবে আগস্টে কেন্দ্রীয় আদালতে ট্রাম্পের নিয়োগ করা বিচারক ম্যাথু ক্যাকসমারিক রায় দেন, বাতিলের প্রক্রিয়াটি যথাযথ হয়নি।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, প্রেসিডেন্ট তার অতীত মন্তব্যে অটল রয়েছেন। তবে আমরা আইন অনুসরণেও বিশ্বাস করি’, বলেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION