সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মালদ্বীপ ছাড়লেন আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা

বিনোদন ডেস্ক:

বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। নানা বিতর্ককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চুটিয়ে প্রেম করছেন এই প্রেমিক যুগল। কাজের ব্যস্ততার মাঝে অবসর যাপনের জন্য এ জুটি উড়ে গেছেন মালদ্বীপে। তবে এ যাত্রা চুপিসারেই করেছেন তারা। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরেও মালদ্বীপ ভ্রমণের দৃশ্য দেখা যায়। শুক্রবার (৩ ডিসেম্বর) কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন মালাইকা। একটিতে দেখা যায়, নীল জলে ভাসছে প্রমোদতরী। তাতে বিকিনি পরে শুয়ে আছেন মালাইকা। আরেকটি ছবিতে নীল জল আর আকাশের মিলন ধরা দিয়েছে।

অন্যদিকে অর্জুন কাপুরের ইনস্টাগ্রাম স্টোরিতে শোভা পাচ্ছে মালদ্বীপের মনোরম দৃশ্য। একটি সেলফিতে অর্জুন কাপুরের আধখানা মুখ। তাতে এ অভিনেতা প্রশ্ন করেছেন—‘আমি কোথায়?’ এছাড়াও সমুদ্র সৈকত, রিসোর্টের একাধিক ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। তবে দুজনে একসঙ্গে তোলা কোনো ছবি শেয়ার করেননি এই যুগল।

ভারতীয় আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চুপিচুপি মালদ্বীপে পাড়ি জমিয়েছেন অর্জুন-মালাইকা। একের পর এক ছবি পোস্ট করছেন। মুখে কিছু না বলেও বুঝিয়ে দিয়েছেন তারা একসঙ্গেই রয়েছেন।

মালাইকা-অর্জুনের বাগদান-বিয়ের খবর বহুবার চাউর হয়েছে। যদিও সেসব গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় বসবাস করেন মালাইকা। সম্প্রতি এ অভিনেত্রীর পাশে একটি ফ্ল‌্যাট কিনেছেন অর্জুন কাপুর। গুঞ্জন রয়েছে খুব শিগগির বিয়ে করবেন তারা। কিছু দিন আগে এ বিষয়ে মালাইকা বলেন—‘আমরা এখনো বিয়ের সিদ্ধান্ত নিইনি। আমরা সময়টা উপভোগ করছি।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION