শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

মিয়ানমারে চার শতাধিক টাওয়ার গুঁড়িয়ে দিয়েছে জান্তা বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে চার শতাধিক টেলিকম টাওয়ার গুঁড়িয়ে দিয়েছে জান্তা বিরোধীরা। গত ১ ফেব্রুয়ারিতে অবৈধভাবে ক্ষমতায় দখলের পর থেকেই ধারাবাহিকভাবে টেলিকম টাওয়ার ধ্বংস করে আসছে বিদ্রোহীরা। জান্তা সরকারের অন্যতম মুখপাত্র দৈনিক দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের বরাতে শুক্রবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ টাওয়ারগুলো ধ্বংসের অন্যতম কারণ মিয়ানমারের জান্তা সরকারকে দুর্বল করা। এর আগে দেশটির সাধারণ মানুষ সামরিক সরকারবিরোধী বিক্ষোভ করায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় জান্তা। এরপর থেকেই টেলিকম টাওয়ারকে লক্ষ্যবস্তু করেছে জান্তা প্রতিরোধ বাহিনী।

বিদ্রোহীদেরকে সন্ত্রাসী অ্যাখা দিয়ে দেশের উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ সামরিক সরকারের। ধ্বংস হওয়া ৪০৯টি টাওয়ারের মধ্যে ৮৮ শতাংশ আংশিক মালিকানা সেনাবাহিনীর।

সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশ পরিচালনা করছে সামরিক সরকার। তবে এই সরকারকে অবৈধ অ্যাখা দিয়ে আসছে মিয়ানমারের অধিকাংশ মানুষ। এর বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদ জানিয়েছে আসছে তারা। জান্তাবিরোধী আন্দোলনে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION