সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক:
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহির ফোনালাপ ফাঁস হওয়ার জের ধরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। অডিও ফাঁসসহ বিভিন্ন বিষয়ে ডিবির কর্মকর্তারা তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন। ডিবির যুগ্ম কমিশনার হারুণ অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, ফাঁস হওয়া ওই ফোনালাপে প্রথমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ইমনের কথোপকথন রয়েছে। ইমনই প্রতিমন্ত্রীর দেওয়া ফোনকল মাহিকে ধরিয়ে দিয়েছিলেন। একই সঙ্গে ওই ফোনালাপ ফাঁস করা এবং তাদের মধ্যে কি ধরণের সম্পর্ক ছিল এসব বিষয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবির একজন কর্মকর্তা জানান, আলোচিত ওই ফোনালাপ নিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মাহি বর্তমানে ওমরাহ করার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। এ কারণে মাহি ঢাকা ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সম্প্রতি ভাইরাল হওয়া প্রতিমন্ত্রী ডা. মুরাদ ও মাহির এই ফোনালাপ নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনার জেরে সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে তাকে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION