মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাংবাদিক পুত্র সিনার পিএইচডি ডিগ্রি অর্জন

ভয়েস প্রতিবেদক:

আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে কক্সবাজারবাসীর মুখ উজ্জ্বল করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আহমদ সাকিব সিনা। তাঁর এই অর্জনে গর্ব করছেন জেলাবাসী। মেধাবী আহমদ সাকিব সিনা কক্সবাজারের সন্তান ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ এবং মিসেস শাহেদা আহমদের জ্যেষ্ঠ সন্তান।

আহমদ সাকিব সিনা ঢাকার টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে বিএসসি-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করার পর ২০১৬ সালে স্কলারশিপ নিয়ে স্বনামধন্য মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে আমেরিকা পাড়ি দিয়েছিলেন।

ইঞ্জিনিয়ার আহমদ সাকিব সিনার গবেষণার বিষয় ছিল- ‘ভার্চুয়াল রিয়্যালিটি ফ্যাশন পোশাকের দোকানে খুচরা সবুজায়ন এবং আলোর তাপমাত্রার প্রভাব অনুসন্ধান করা।’

মেধাবী ছাত্র আহমদ সাকিব সিনা কক্সবাজার প্রভাতী শিশু শিক্ষা নিকেতন, কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকার নটরডেম কলেজ, ঢাকার টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও সর্বশেষ আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION