শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

বাইডেন-পুতিন বৈঠক: ইউক্রেনে আক্রমণ হলে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে আক্রমণ হলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন ইস্যুতে মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেন তিনি। তবে দেশটিতে আক্রমণের ইচ্ছে নেই বলে মন্তব্য করেছেন পুতিন।

ইউক্রেন ইস্যুতে মাসখানেক ধরে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র বেশ ঝামেলা চলছে। বিশেষ করে সীমান্তে রুশ সেনা মোতায়েনের পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনার পারদ কয়েকগুণ বেড়েছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। এ বিষয়ে মস্কোকে হুমকি দিয়ে আসছে পশ্চিমাদেশগুলো।

এই পরিস্থিতিতে দুই পরাশক্তি দেশের নেতা ভার্চুয়ালি বৈঠকে বসেন। বৈঠকে বাইডেন ইউক্রেন প্রসঙ্গে পুতিনকে কড়া ভাষায় কথা বলেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন।

বৈঠকে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনার পাশাপাশি সীমান্তের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি তুলেন ধরেন তিনি।

এদিকে তারা যেই ভিডিও লিংকে কথা বলেন তা এর আগে কেউ ব্যবহার করেনি। এটি খুবই সুরক্ষিত বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম ‘তাস’। এদিন প্রায় দুই ঘণ্টা আলাপ করেন তারা।

এই দুই নেতার আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বলেন, ‘প্রয়োজনে কঠোর জবাব দিতে প্রস্তুত আছে ওয়াশিংটন। বিশেষ করে ২০১৪ রাশিয়া ক্রিমিয়া দখলে নেওয়ার সময় যা করিনি আমরা তা এখন করতে প্রস্তুত’।

সীমান্তে রাশিয়ার হাজার হাজার সেনা মোতায়নের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মস্কোর ওপর ‘দৃঢ় অর্থনৈতিক ও অন্যান্য পদক্ষেপ’ নেওয়ার হুমকি দেন বাইডেন।

কিয়েভ দাবি করে আসছে, ইউক্রেনের সীমান্তের কাছাকাছি কয়েকটি এলাকায় প্রায় ৯৪ হাজারের মতো রুশ সেনা অবস্থা করছে। ফলে যেকোনও সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION