সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

গোপিচাঁদ ও রাশি খান্নর সোয়া ২ কোটি টাকা খরচ

বিনোদন ডেস্ক:

অ্যাকশন-ড্রামা ঘরানার ‘পাক্কা কমার্শিয়াল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন গোপিচাঁদ ও রাশি খান্না। গত মার্চের প্রথম সপ্তাহে শুরু হয় মারুতি পরিচালিত এ সিনেমার শুটিং। সিনেমাটির একটি গানের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করছেন নির্মাতারা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক মারুতি ‘পাক্কা কমার্শিয়াল’ সিনেমার একটি গানের জন্য ১ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫৪ টাকা) বাজেটের কথা বলেছেন পরিচালককে। যাতে পারফর্ম করবেন গোপিচাঁদ ও রাশি খান্না। জমকালো সেট তৈরি হলেই গানটির দৃশ্যধারণের কাজ শুরু করবেন নির্মাতা।

এছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন—সত্যরাজ, অনুসুয়া ভরদ্বাজ, রাও রমেশ, কিরণ তালাসিলা, সপ্তঘিরি, সাই কৃষ্ণা, রমণা রেড্ডি প্রমুখ। সংগীত পরিচালনা করছেন করম চাওলা। এটি যৌথভাবে প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স ও জিএটু পিকচার্স। তেলেগু ভাষার এ সিনেমা আগামী বছরের ১৮ মার্চ মুক্তির কথা রয়েছে।

রাশি খান্নার হাতে আরো ৫টি সিনেমার কাজ রয়েছে। তেলেগু ভাষার ‘থ্যাঙ্ক ইউ’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন নাগা চৈতন্য। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন রবি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION