বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বিমান বন্দরের লিফটে আটকা ৪ যাত্রী, পরে উদ্ধার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার বিমানবন্দরের লিফটের ভেতরে আটকা পড়ে কক্সবাজার থেকে ঢাকাগামী ৪ জন যাত্রী। এক ঘণ্টা পর দরজা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে কক্সবাজারের দমকল বাহিনী।

আজ শনিবার সকাল সোয়া ৯টায় বিমানবন্দরস্থ ব্যাংকের পাশের লিফট দিয়ে নিচে নামার সময় তারা আটকে পড়ে। পরে ১০টায় তাদেরকে উদ্ধার করা হয়। যাত্রীরা হলেন- বিপ্লব কুমার মহজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহাজন। তারা সকলেই ইউএস বাংলার যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানা গেছে, সকালে বিমানবন্দরের লিফটের ভেতরে ইউএস-বাংলার বিমানের ৪ জন যাত্রী আটকা পড়েন। বিষয়টি বিমানবন্দরের কর্মচারীরা সিকিউরিটি অফিসারকে জানান। সেখান থেকে দমকল বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের ৬ জন কর্মী লিফটের দরজা ভেঙ্গে যাত্রীদের উদ্ধার করে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার শাহাদাত হোসাইন বলেন, লিফট আটকে পড়া ৪ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা ইউএস বাংলার ফ্লাইটেই পরে ঢাকা ফিরেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION