বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

দেশকে আবারও বধ্যভূমি বানানোর ষড়যন্ত্র চলছে

বিশেষ প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের সময় বিচ্ছিন্ন নয়, পুরো দেশই ছিল বধ্যভূমি। সেসময় গোলাম আযমের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে এই দেশের মানুষকে হত্যা করেছে। চালিয়েছে ধর্ষণ, লুটপাট ও তাণ্ডবলীলা। সেই বিভীষিকাময় মুহুর্ত মনে পড়লে মুক্তিযোদ্ধারা এখনো আতকে উঠে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও এখনো দেশকে বধ্যভূমি বানাতে ষড়যন্ত্র করছে। স্বাধীনতাবিরোধী সেই চক্রের বিরুদ্ধে তরুণ প্রজন্মসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বক্তব্য রাখেন শিক্ষাবিদ সোমেস্বর চক্রবর্তী ও ‘বধ্যভূমিতে একদিন’ প্রামাণ্যচিত্রের নির্মাতা শওকত ওসমান।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম। পরে ‘বধ্যভূমিতে একদিন’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION