সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সামান্থার আইটেম গান নিয়ে আপত্তি

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। কিন্তু তার এই গান নিয়ে আপত্তি তোলা হয়েছে।সম্প্রতি ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গানটি মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। মাত্র দুই দিনে ইউটিউবে শুধু তেলেগু সংস্করণটিই দেখা হয়েছে প্রায় ২০ মিলিয়ন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সামান্থার এই আইটেম গানের কথাগুলো পছন্দ হয়নি অন্ধ্র প্রদেশের একটি পুরুষদের সংস্থার। তাদের অভিযোগ, এই গানে পুরুষদের বিকৃত মানসিকতার এবং যৌন পিপাসু হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তারা।

তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকীব আলম। সুর করেছেন দেবী শ্রী প্রসাদ।

পুষ্পা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। তাকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। এতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি আগামী ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION