বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় আগুনে তিন ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই

ভয়েস প্রতিবেদক:
পেকুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে তিন সহোদর ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৩ ডিসেম্বর) ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পুরাতন বাঘগুজারা গ্রামে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা হলেন একই এলাকার মৃত আবুল আহম্মদের ছেলে মৃত হাকিম আলী, মোহাম্মাদ নুরুচ্ছফা ও নুরুল আমিনের পরিবার।
এই ঘটনায় বসতবাড়ি ছাড়াও গবাদি পশু হাঁস মুরগী পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহেদুল ইসলাম।
পরিবারের বরাদ দিয়ে ইউপি সদস্য শাহেদুল ইসলাম আরো জানান, সকালে তিন পরিবারের লোকজন এক কিলোমিটার দূরে খেতের কাজ করতে চলে যায়। এরই মাঝে সকাল ৯টার দিকে নুরুল আমিনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে। বসতভিটায় দাও দাও করে আগুন জ্বলতে থাকলে পরিবার ও স্থানীয় এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনে পুড়ে তিন বসতবাড়ি ও গবাদিপশু হাঁস মুরগী মালামালসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গেলেও তার আগে তিন বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত তিন ভাইয়ের অপর ভাই পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ বলেন, পরিবারের লোকজনের অবর্তমানে মূহর্তে তিন ভাইয়ের বসতভিটা পুড়ে যায়। একই সাথে গরু, হাস, মুরগী পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়।
এদিকে এ ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্ত পূর্বিতা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতা প্রদান করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION