বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

করোনায় দেশে আরও শনাক্ত ২৯৫

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস। ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

করোনায় পরপর দুই দিন তিনশোর ওপরে রোগী শনাক্তের পর আজ সেটা কমে দাঁড়িয়েছে তিনশোর কাছাকাছি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (১৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১৪ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৯৫ জন। এ সময়ে করোনায় মারা গেছেন তিন জন।

অধিদফতর জানায়, নতুন শনাক্ত ২৯৫ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার পাঁচ জন, মঙ্গলবার পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৭৭৩টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ৮৭০টি।দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৮৯ হাজার ৭৪৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৭৫ হাজার ৩৬২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ২৯ শতাংশ, আর এখনও পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ,শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION