বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জেলার নবনির্বাচিত ১৫ ইউপি চেয়ারম্যানের শপদ

এম.এ আজিজ রাসেল:
শপথ নিলেন সদর, রামু ও উখিয়া উপজেলার নবনির্বাচিত ১৫ জন চেয়ারম্যান। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ তাঁদের শপথ বাক্য পাঠ করান।

স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক শ্রাবস্তী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, “ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। কোন কারণেই জনসেবায় অবহেলা বরদাস্ত করা হবে না।”

এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবদুর রহমান বদি, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন।

শপথ গ্রহণ করেন রামুর উপজেলার ঈদগড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, রাজারকুল ইউনিয়নে চেয়ারম্যান মুফিজুর রহমান, গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেসতা বেগম, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান এম ডি শাহ আলম ও খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক।

সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ। উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস, এম ছৈয়দ আলম, রাজাপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION