শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

দেশে মৃত্যুর পরই মানুষকে মূল্যায়ন হয়- শিল্পী আগুন

বিনোদন ডেস্ক:

‘এ খাঁচা ভাঙব আমি কেমন করে/ দিকে দিকে বাজল যখন শেকল ভাঙার গান’- জনপ্রিয় এ গানের স্রষ্টা খান আতাউর রহমান। একাধিক পরিচয়ে তিনি পরিচিত। খ্যাতিমান অভিনেতা, পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালক, গায়ক, গীতিকার; আবৃত্তিকার হিসেবেও খান আতাউর রহমানের খ্যাতি ছিল।

একাধিক গুণের অধিকারী এই মানুষটি আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। ‘আবার তোরা মানুষ হ’ তাঁর বিখ্যাত চলচ্চিত্র। তাঁরই সন্তান আগুন অভিনয়ে না এলেও সংগীতে তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ।

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আগুন বাবার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে যাঁদের অবদানে এ বাংলা তাঁদের মুখটাই সবচেয়ে বেশি মনে পড়ে। সেখানে যখন আমার বাবার মুখটা দেখি তখন গর্ব হয় ভীষণ।’ কিন্তু ক্ষোভ চাপা থাকে না আগুনের ভরাট কণ্ঠে। ‘আমার বাবার অবদানের কথা পুরো দেশ জানে, কয়েকটা কুলাঙ্গার বাদে।’ বলেন তিনি।

এমন বাবার সন্তান হয়ে আগুন গর্বিত। কিন্তু স্বাধীন দেশে খান আতাউর রহমানের কতটুকু মূল্যায়ন হয়েছে? এই প্রশ্নের উত্তরে আগুন বলেন, ‘বাংলাদেশের তুলনায় এটা ঠিকই আছে। এর থেকে বেশি আশা করা যায় না। মৃত্যুর পরে এখানে মানুষকে মূল্যায়ন করা হয়। মৃত্যুর আগে তাঁকে ওভাবে জাজ করা হয় না। ফলে এর চেয়ে বেশি আশা করা বোকামী।’

সুতরাং কোনো আক্ষেপ নেই এই শিল্পীর। ‘যেটা হয়েছে বেটার’ মনে করেন তিনি।
আগুন বলেন, ‘আমি মিউজিকের মানুষ। বাংলাদেশের ৫০ বছরে আমার প্রত্যাশা নব্বই দশকটা যেন আবার ফিরে আসে। আমরা প্রস্তুতি নিচ্ছি নব্বই দশক ফিরিয়ে আনার। নব্বই দশকের চারটা গান নিয়ে আসছি। নতুন বছরে মুক্তি পাবে। আশা করছি ভালো কিছু হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION