শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলায়াতনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।

এতে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, আয়াছুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠণিক সম্পাদক ফরহাদ ইকবাল, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনাইদ, শংকর বড়ুয়া রুমি. সফিউল আলম, চঞ্চল দাশ গুপ্ত প্রমুখ।

দীপক শর্মা দীপু সঞ্চালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা সমার্থক। কেননা জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। সভায় কক্সবাজারের সন্তান একাত্তুরে জীবন উৎসর্গকারি সাংবাদিক শহীদ সাবেরের স্মৃতি রক্ষায় উদ্যোগের কথা জানান সাংবাদিক নেতারা।

এর আগে সকালে কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION