বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে ক্রিস্টাল আইস, ইয়াবা ও অস্ত্রসহ আটক দুই

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা সহ ১ জন মায়ানমার নাগরিকসহ ২জন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সকালে টেকনাফ ব্যাটালিয়ন কার্য্যালয়ে এক ব্রিফিংয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি জানতে পারে যে, গত ১৬ ডিসেম্বর গভীর রাতে টেকনাফস্থ দমদমিয়া এলাকার পার্শ্ববর্তী নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ দমদমিয়া বিওপি হতে দুইটি বিশেষ টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থান গ্রহণ করে। শুক্রবার ভোর রাতে বিজিবি টহলদল দুটির একটি জালিয়ারদ্বীপ এলাকায় একটি হস্তচালিত কাঠের নৌকাকে বাংলাদেশে আসতে দেখে। নৌকাটি জালিয়ারদ্বীপের কাছাকাছি এসে পৌঁছলে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকার আরোহীরা বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে, বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন নৌকাটিকে থামানোর চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি’র টহলদল স্পীড বোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে ১ জন তালিকাভূক্ত বাংলাদেশী মানব পাচারকারী এবং ১ জন মিয়ানমার নাগরিক সহ
নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। নৌকাটি তল্লাশী করে নৌকাটির ভিতরে পাটাতনের নিচে একটি কম্বলের ভিতরে লুকায়িত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ অন্যান্য মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত আসামীরা হলোঃ দ্বীন মোহাম্মদ (৪০), পিতা- মৃত আব্দুর রহিম, গ্রাম- মোচনী, পোস্ট- হ্নীলা, ইউনিয়ন- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার (বাংলাদেশী নাগরিক) এবং বদি আলম (৩০), পিতা- মৃত লাল মিয়া, গ্রাম-শিয়া কনদং, পোষ্ট-শিয়া কনদং, থানা- মংডু, জেলা- মংডু, মিয়ানমার (মিয়ানমার নাগরিক)।
বিজিবি অধিনায়ক জামান আটকদের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা দেয়ার এবং উদ্ধারকৃত অস্ত্র, মাদক এবং অন্যান্য মালামাল যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION