বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পর্যটক হয়রানি, অভিযোগ করবেন যেখানে

ভয়েস নিউজ ডেস্ক:

টানা তিন দিনের ছুটিতে পর্যটন শহর কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের। এই সুযোগে হোটেল-মোটেল ও রেস্টুরেন্টেগুলোতে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ পাওয়া গেছে। যাতায়াতের ক্ষেত্রে পরিবহনে ভাড়া আদায় করা হচ্ছে দ্বিগুণ। সাধারণ একটি রেস্টুরেন্টে শুধু ডাল-ভাতের দাম রাখা হচ্ছে ৪০০ টাকা। এক প্লেট ভাত ও আলুভর্তার দাম রাখা হচ্ছে ৩০০ টাকা। এতে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।

এসব বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন, পুলিশ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

এরই মধ্যে গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি হোটেলকে ২৫ হাজার জরিমানাও করা হয়েছে। আজ শনিবারও বিকালে বিভিন্ন বাহিনীর অভিযানে নামার কথা রয়েছে।

যেভাবে অভিযোগ জানাবেন

দায়েরকৃত অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে। সরাসরি দেওয়ার পাশাপাশি ফ্যাক্স, ই-মেইল ও ডাকযোগেও পাঠানো যাবে অভিযোগ। অভিযোগের সাথে পণ্য বা সেবা ক্রয়ের রশিদ সংযুক্ত করতে হবে। অভিযোগকারী তার পূর্ণাঙ্গ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স ও ই-মেইল নম্বর (যদি থাকে) এবং পেশা উল্লেখ করবেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার
ইমেইল : dccoxsbazar@mopa.gov.bd
ফ্যাক্স : 0341-63263

টুরিস্ট পুলিশ
লাবনী পয়েন্ট, কক্সবাজার
মোবাইল 01769-690732

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
২২০ নং কক্ষ, কক্সবাজার জেলা কার্যালয়, কক্সবাজার

উপ-পরিচালক,
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়,
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, টিসিবি ভবন,
বন্দরটিলা, চট্টগ্রাম, ফোন: ০৩১-৭৪১২১২

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION