বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেছে, স্বাস্থ্য সেবা তৃনমুল পর্যায়ের মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে সরকার। শুধু তাই নয়, মানুষের দৌঁড়গোড়ায় দ্রুত পৌঁছে যাচ্ছে মা ও শিশু স্বাস্থ্য সেবা। তিনি রবিবার সকালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। “পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা সেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অনুস্টিত এই পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জাহিদ ইকবাল, ডা: পিন্টু কান্তি ভট্টাচার্য্য, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, কক্সবাজার, আবু তাহের মোঃ সানাউল্লাহ নূরী, উপপরিচালক (উন্নয়ন), এমআইএস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ড. মো: এখলাছ উদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজার, ডা: মোহাম্মদ রকিব উল্লাহ, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট (এফপিসিএস-কিউআইটি), কক্সবাজার, ডা: সোমা চৌধুরী, মেডিকেল অফিসার (ক্লিনিক), মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কক্সবাজারসহ সরকারি ও বেসরকারি সংস্থার জেলা এবং উপজেলা পর্যায়ের অফিস প্রধানগণ। জেলা প্রশাসক এ সময় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন এবং সেবা সপ্তাহের সফলতা কামনা করেন।
ভয়েস/আআ