সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সুদীপ্তার গোপনে বাগদান

বিনোদন ডেস্ক:

গোপনে বাগদান সারলেন ‘ইষ্টিকুটুম’ খ্যাত ভারতীয় টিভি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।তার হবু বরের নাম স্বর্ণশেখর জোয়ারদার। তিনি পেশায় একজন ব্লগার!যদিও গোপন এই বাগদানের খবর ইনস্টাগ্রামে ভিডিও ও ছবি পোস্ট করে জানান সুদীপ্তা নিজেই।

যদিও এ পোস্ট করার বেশ পরে সুদীপ্তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যা সুদীপ্তা তার ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন। তবে তার আগেই অন্তর্জালে ছড়িয়ে পড়ে বাগদানের ভিডিও এবং ছবি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়—বাগদানের অনুষ্ঠানে কমলা রঙের গাউনে সেজেছিলেন সুদীপ্তা। ঘরের সাজেও ছিল কমলার ছোঁয়া। একগাল হেসে ক্যামেরার সামনে আংটি পরেন তিনি। ক্যাপশনে সুদীপ্তা লিখেন, ‘আর উত্তর সবসময় হ্যাঁ। খুশির সঙ্গে আবদ্ধ হলাম স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে।’ এরপর থেকে শুভেচ্ছায় ভাসছেন সুদীপ্তা।

পার্থসারথি জোয়ারদারের ফিচার ফিল্ম ‘মেমসাহেব’-এ প্রথম দেখা যায় সুদীপ্তাকে। রণিতা ‘ইষ্টিকুটুম’ ছেড়ে যাওয়ার পর বাহার চরিত্র অসাধারণ দক্ষতার সঙ্গে পর্দায় তুলে ধরেছিলেন সুদীপ্তা। এছাড়াও ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘রেশম ঝাঁপি’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION