মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ব নাগরিকত্ব শিক্ষার উন্নয়নে ইউনেস্কো’র দিনব্যাপী কর্মশালা

ভয়েস প্রতিবেদক:
বিশ্ব নাগরিকত্ব শিক্ষার উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কোর ঢাকা অফিসের সহযোগীতায় বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন এ কর্মশালার আয়োজন করেছে।

‘বিশ্ব নাগরিকত্ব শিক্ষা বিকাশের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনেস্কো অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহের প্রসার’ বিষয়ক এই কর্মশালায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন) মো. নাসিম আহমেদ। তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে পরিবার ও সমাজের জন্য রোল মডেল হতে হবে। এখনই সময় জীবন গড়ার। ভালো ছাত্র হবার পাশাপাশি একজন ভালো মানুষও হতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা মেয়েদের শক্তি। শিক্ষা শুধু চাকরির ক্ষেত্রেই কাজে আসে এমনটা নয়। শিক্ষা মানুষকে সামাজিক মর্যাদা দান করে। মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে। দেশে বর্তমানে ৫০ শতাংশই নারী। এই নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। ইসলামে নারীদের সমান মর্যাদা দেয়া হয়েছে। নারীদের শেষ পর্যন্ত পড়ান, সেই হবে আপনার পরিবারের সম্পদ।

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার ও জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দিন।

কর্মশালা নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন সংগঠনের জাতীয় সমন্বয়ক হাবিবুল হায়দার চৌধুরী ও শামসুল মুক্তাদির।

ভয়েস/আআ

এতে শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION