মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শান্তি-সংহতি ও সামাজিক সম্প্রীতির বন্ধনে টেকনাফে ইউনিয়ন পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত

আব্দুস সালাম, টেকনাফ:
শান্তি-সংহতি ও সামাজিক সম্প্রীতি স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রকল্পের আওতায়
টেকনাফের সাবরাং ইউনিয়ন পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ডিসেম্বর) স্থানীয় পর্যায়ে বেলা সাড়ে ১১টায় সাবরাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর বাস্তবায়নে শান্তি-সংহতি ও সামাজিক সম্প্রীতি স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার সাবরাং ইউনিয়নে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংলাপে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম, সাবরাং ইউপি সদস্যদের মধ্য বক্তব্য রাখেন মো. সেলিম,কবির আহমদ,ফয়েজ আহমদ,মহিলা ইউপি সদস্যা শাহেনা রহমান বিএ ও হাবিবা আক্তার,উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসান,সহকারী সমাজ সেবা কর্মকর্তা খাইরুল, একলাবের প্রজেক্ট ম্যানেজার নুরে আলম মিলন,সিডিও রাসেল উদ্দীন, ইয়ুথ গ্রুপের সদস্য,ইমাম ও পুরোহিত।

বক্তরা বলেন,শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা জনগোষ্ঠী মাদক ও মোবাইল আসক্ত তরুণ-তরুণীদের দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নাই, তাদের মনমানসিকতার বিকাশ ঘটাতে হবে। বিভিন্ন ক্লাব এবং সংগঠনগুলোর মধ্যে শান্তি-সংহতি ও সামাজিক-
সম্প্রীতির বন্ধন সুদৃঢ়করণ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত উপজেলা গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞা করেন। এসব অনুষ্ঠান থেকে স্থানীয় উজ্জীবক, ইয়ুথ লিডাররা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার কথা জানতে পারে। বাংলাদেশের অসাম্প্রদায়িক সমাজ রক্ষায় আমাদেরকে শিক্ষা নিতে হবে অসাম্প্রদায়িক বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রারক ধারা অব্যাহত রাখার।

সংলাপ গুলোতে উপস্থিত হয়ে ইয়ুথ নারী ও পুরুষ নিজেদের ও দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পায়।

এসময় উপস্থিত ছিলেন,সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য ছিদ্দিক আহমদ, একলাবের প্রোগ্রাম অফিসার পরিমল চাকমা,মনিটরিং অফিসার জুনায়েদ,প্রোগ্রাম অর্গানাইজার শহিদুল হক জনি,সুমন,ফরিদ ও রুমি শর্মা প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION