মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঈদগাঁওতে ফ্যানে ঝুলন্ত মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
ঈদগাঁও ফ্যানে ঝুলন্ত অবস্থায় মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) বিকাল ৫ টারদিকে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন, ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লবণ ব্যবসায়ী শহিদুল হকের স্ত্রী জাহানারা জিসান (২৪) ও তার দুই মেয়ে পাঁচ বছরের জাবিন (৫) ও দুই বছরের জেরিন (২)।
স্থানীয়দের বরাতে আব্দুল হালিম বলেন, ঈদগাঁও উপজেলার উত্তর নাপিতখালী এলাকার শহীদুল ইসলাম ও তার স্ত্রী ইমতিয়াজ খানম জিসানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদ লেগেই থাকত। বুধবার বিকালে ইমতিয়াজ খানম জিসান প্রথমে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করান। পরে বাড়ীর ছালের খুঁটির সাথে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
” প্রতিবেশীরা শহীদুল ইসলামের বাড়ীর ভিতরে কারো কোন সাড়াশব্দ না পাওয়ায় খোঁজ নিতে যায়। এসময় বাড়ীর মেঝেতে দুই শিশু সন্তানকে পড়া অবস্থায় এবং তাদের মাকে ছালের খুঁটির সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে ঘটনার ব্যাপারে স্থানীয়রা গৃহকর্তা ও পুলিশকে খবর দেয়। “
ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ীর মেঝেতে দুই শিশুকে এবং তাদের মাকে ঘরের ছালের খুঁটির সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ ক্রাইমসিন ইউনিট খবর দেয়।
” বুধবার সকালে শহীদুল ইসলাম ব্যবসায়িক কাজে বাড়ী থেকে মহেশখালী যান। ঘটনার সময় তিনি বাড়ী ছিলেন না। স্থানীয়রা ধারণার কথা জানিয়ে বলছেন, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দিনে অথবা রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদের ঘটনা ঘটে থাকতে পারে। এ নিয়ে ক্ষোভের বশতঃ বুধবার বিকালে মর্মান্তিক এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। “
ওসি আব্দুল হালিম জানান, পুলিশের ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে নমুনা সংগ্রহের পর লাশগুলো উদ্ধারের ব্যবস্থা নেয়া হবে। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
তবে ঘটনাটি পারিবারিক কলহের জেরে নাকি অন্য কোন কারণে ঘটেছে এ ব্যাপারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান ওসি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION