মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
মৃত্যু, ফাইল ছবি ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শামসুদ্দিন প্রকাশ বাঁচা মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলী পাড়া মুসা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে যুবকের মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, শামসুদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা মাওলানা ইসহাকের ছেলে। তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুবদিয়ায় নানা বাড়িতে বসবাস করছিলেন। তিনি ফিশিং ট্রলারের জেলে হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।
মসজিদ থেকে এশার নামাজ পড়ে লোকজন বাড়ি ফেরার পথে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, প্রাথমিকভাবে যুবকটি আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে। এরপরও মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
ভয়েস/আআ