মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

হোটেল স্কুল শিক্ষার্থী ধর্ষণ: মুলহোতা সহ গ্রেপ্তার ৩

ধর্ষণ , ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরে কলাতলীর হোটেল-মোটেল জোনে আবাসিক হোটেলে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে দুইদিন জিন্মি রেখে ধর্ষণ মামলায় অবশেষে অভিযুক্ত মুলহোতা আশিক সহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। সোমবার রাত ও মঙ্গলবার সকালে পৃথক অভিযান  চালিয়ে পুলিশ ও র‌্যাব তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল গীয়াস জানিয়েছেন, কক্সবাজার শহরে স্কুল শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ২ জন হলেন, মামলার এজাহারভূক্ত ৪ নম্বর আসামী শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের মো. কামরুল ও ছাত্রীটিকে জিম্মি রাখা মমস্ গেস্ট হাউজের ম্যানেজার মোহাম্মদ শাহীন।
এদিকে, র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লে.কর্নেল খায়রুল ইসলাম জানিয়েছেন, হোটেলে স্কুল শিক্ষার্থীকে জিম্মি করে ধর্ষণের মুল হোতা আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়ীতে ফেরার সময় মো. আশিক সহ ৩/৪ জন যুবক জোর করে গাড়ীতে তুলে নিয়ে যায়। পরে তাকে (ভূক্তভোগী ছাত্রী) শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত মমস্ গেস্ট হাউজ নামের নিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রীকে হোটেলটিতে জিন্মি রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভূক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ জনসহ নয়জনকে আসামি করে মামলা করেন।

মামলা দায়ের পর কোন আসামী গ্রেপ্তার না হওয়ার পাশাপাশি আসামীরা বাদির পরিবারকে হুমকি দেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION