শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ইউরোপে করোনার দাপট, বাড়ছে হু হু করে

আন্তর্জাতিক ডেস্ক:

বিশেষজ্ঞদের ধারণাই বাস্তবে রূপ নিচ্ছে। ইউরোপের বেশ কয়েকটি দেশে প্রতিদিনই সংক্রমণের নতুন নতুন রেকর্ড গড়ছে করোনাভাইরাস। বিশেষ করে যুক্তরাজ্য, ইতালি, গ্রিস, ফ্রান্স এবং পর্তুগালে আক্রান্তের হার ঊর্ধ্বমুখী।

মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে করোনা মহামারির শুরুর পর মঙ্গলবার একদিনে দেশটিতে রেকর্ড ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন শনাক্ত হয়েছেন। এর আগে শনিবার একদিনে শনাক্ত হন ১ লাখ ৪ হাজার ৬১১ জন।

ব্রিটেনেও থামছে না করোনার দাপট। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনার উপস্থিতি মিলেছে ১ লাখ ২৯ হাজার ৪৭১ জনের মধ্যে। এরমধ্যে নর্দান আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডও রয়েছে। গত ২৪ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ২২ হাজারের বেশি।

ইউরোপের আরেক দেশ পর্তুগালে থেমে নেই সংক্রমণ বৃদ্ধি। সাইপ্রাস, ইতালি এবং গ্রিসের মতো দেশে সর্বোচ্চ ভ্যাকসিন নেওয়া পরও এই দেশটির জনগণ নতুন করে সংক্রমিত হচ্ছেন। জার্মানিতে সবশেষ করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪৮ জন। একইদিন শনাক্ত এক লাখ ১১ হাজার ছাড়িয়েছে। এদিকে সুবিধানজনক অবস্থানে নেই স্পেন। দেশটিতে নতুন করে শনাক্ত প্রায় লাখের কাছাকাছি।

সংক্রমণ মোকাবিলায় ইউরোপসহ বিশ্বের অনেক দেশে করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ নিতে দেখা গেছে। বিশেষজ্ঞরাও বুস্টার নেওয়ায় তাগিদ দিচ্ছেন। তবে যারা পূর্বে দুই ডোজ টিকা নিয়েছেন তারাই কেবল বুস্টার নিতে পারছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION