শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

পর্যটকের ছবি উঠাতে গিয়ে ট্যুরিস্ট পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলতে গিয়ে ট্যুরিস্ট পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন কক্সবাজারের সাংবাদিক আবদুল আজিজ। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে যান ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।ঘটনার প্রত্যক্ষদর্শী বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি নেছার আহমদ বলেন, বিকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আসেন কয়েকজন বিদেশি পর্যটক। তাদের দেখে সাংবাদিকদের ছবি তুলে পজিটিব নিউজ করার অনুরোধ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ। তখন সাংবাদিকরা পর্যটকদের ছবি তুলছিলেন। তাদের সঙ্গে ছবি তুলছিলেন আবদুল আজিজও। তাকে ছবি তুলতে দেখে দৌড়ে এসে ধাক্কা দেন সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। তাকে লাঞ্ছিত করে হাতের মোবাইলটি কেড়ে নেন ওই পুলিশ কর্মকর্তা।

আবদুল আজিজ জানিয়েছেন, ‌‘পর্যটকদের ছবি তোলার সময় আমাকে ধাক্কা দিয়ে মোবাইল ফোন কেড়ে নেন এসআই আব্দুল মান্নান। কারণ জানতে চাইলে তিনি বলেন, পর্যটকদের ছবি তোলা যাবে না। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের অনুরোধে বিদেশী পর্যটকদের ছবি উঠানোর বিষয়টি জানালে সে কেড়ে নেয়া মোবাইলটি সামান্য দূরে উপস্থিত ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদকে মোবাইলটি জমা দেন। পরে মোবাইলটি ফেরত দেয়া হয়। এসময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদকে জানালে তখন তিনি এসে মোবাইলটি আমাকে বুঝিয়ে দেন। সেই সঙ্গে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।’

জানতে চাইলে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এসআই আব্দুল মান্নানের কাছে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। কেন তিনি এমন কাজ করেছেন তা আমাদের বোধগম্য নয়। এ জন্য আমি লজ্জিত। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।’

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সৈকতে আসা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ট্যুরিস্ট পুলিশের সব সদস্যকে নির্দেশ দিয়েছেন জেলা ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান স্যার। এরপরও কেন এসআই আব্দুল মান্নান সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করেছেন, সে বিষয়টি আমি এসপি স্যারকে জানাবো। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

প্রসঙ্গ, কক্সবাজার সমুদ্র সৈকতে বিদেশি পর্যটকের আনাগোনা একেবারে কমে যায়। হঠাৎ তিনজন বিদেশী পর্যটক সাগরে নেমে পড়েন। এসময় সৈকত ভ্রমনে আসা অনেক পর্যটক ওই বিদেশীদের ছবি উঠাচ্ছিলেন। পরে সাংবাদিকরা এএসপির অনুরোধে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে এঘটনা ঘটে।

উল্লেখ্য, সাংবাদিক আবদুল আজিজ একুশে টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও জাতীয় দৈনিক দেশ রূপান্তরের কক্সবাজার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। একই সাথে কক্সবাজার থেকে প্রকাশিত নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডট কমের প্রকাশক ও প্রধান সম্পাদক।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION