মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

থার্টিফাস্ট নাইট: সৈকতের আকাশে আলোর ঝলকানি

থার্টিফাস্ট নাইটে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট-ছবি: কক্সবাজার ভয়েস।

লোকমান হাকিম:

থার্টিফাস্ট নাইট। সৈকতে সন্ধ্যায় মানুষের তেমন কোলাহল ছিল না। কিন্তু, রাত ১২টার আগেই কক্সবাজার সৈকত যেন লোকে লোকারণ্য। যেন বাদ ভাঙ্গা মানুষের উচ্ছ্বাস। বিশেষ করে সুগন্ধা সৈকত সহ বিভিন্ন পয়েন্টে আতশবাজি, ফানুস উড়িয়ে ২০২২ সালকে স্বাগত জানান পর্যটকসহ সমবেত সকলে হাজারো পর্যটক। মুহুর মহুর শব্দে প্রকম্পিত সৈকতে আলোর ঝলকানি।

এদিকে, ইংরেজী নববর্ষ বরণকে কেন্দ্র করে থার্টি পর্যটন নগরী কক্সবাজারে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিদায়ী ২০২১ সালের শেষ দিন শুক্রবার বিকেল থেকে সমুদ্র সৈকতসহ শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় জেলা পুলিশ, র্্যাব, গোয়েন্দা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

সৈকতের সুগন্ধা পয়েন্ট, লাবনী পয়েন্ট, কলাতলী মোড়সহ প্রতিটি প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট।

দিন পেরিয়ে রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার শেখ ইউছুপ আহমেদের নেতৃত্বে শতাধিক সদস্য ব্লক রেইড পরিচালনা করেন।

এসময় তিনি বলেন, ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে টহল জোরদার করা হয়েছে। যাতে আগত পর্যটকরা কোন অপ্রীতিকর ঘটনার শিকার না হন। এ টহল সকাল পর্যন্ত চলবে বলে তিনি জানান।

রাত সাড়ে ১০টার দিকে লাবনী পয়েন্টে দেখা যায় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সন্দেহজনক যে কোন ব্যক্তিকে তারা তল্লাশি করছেন। পাশাপাশি সৈকতের প্রবেশ মুখে বসিয়েছে তল্লাশি চৌকি।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, বর্ষবরণ উপলক্ষে আগত পর্যটকসহ সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে এসব তল্লাশি চৌকি বসানো হয়েছে। যাতে কোন অপরাধী চক্রের সদস্যরা সৈকতে প্রবেশ করতে না পারে।

এছাড়া শহরের মোড়ে মোড়ে কাজ করছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। তাদেরও যানবাহন তল্লাশি করতে দেখা যায়।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান, শহরে বেশ কয়েকটি টিম কাজ করছে। যে কোন যানবাহনের পাশাপাশি টমটম, মোটর সাইকেল, সিএনজি অটোরিকশা তল্লাশির ক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION