মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শপথ নিলেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নবনির্বাচিতরা

এম.এ আজিজ রাসেল:
শপথ নিয়েছেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নবনির্বাচিতরা। শনিবার (০১ জানুয়ারি) রাত ৮ টায় বড় বাজারস্থ ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার ৪ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেবর মুল্লুক, সাবেক আহবায়ক শওকত ওসমান পিয়ারু, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মাসুকুর রহমান বাবু, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী, সাবেক অর্থ সম্পাদক মাওলানা আবদুল গফুর, নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ফিরোজ আহমদ ওসমানী, নির্বাচন আপীল কমিটির সদস্য এড. নেজামুল হক, মোহাম্মদ মোস্তফা প্রমূখ।

বক্তারা বলেন, দোকান মালিক সমিতি ফেডারেশন কক্সবাজারের ব্যবসায়ীদের মাদার সংগঠন। নতুন নেতৃত্ব এই সংগঠনকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়ন, অধিকার ও স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। ঐক্যবদ্ধ হয়ে সকল সংকট মোকাবেলা করতে হবে।

পরে নব নির্বাচিত কার্যকরী পরিষদকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে শপথ নিয়েছেন কক্সবাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি-১ আমিনুল ইসলাম হাসান, সহ-সভাপতি-২ মো. নুরুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম সওদাগর, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোতাহের হোছাইন, সহ-সাধারণ সম্পাদক খালেদ উমর রানা, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক আবু আহমদ, প্রচার সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাফর আলম, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইমরান, সদস্য যথাক্রমে মো. কামরুল হাসান, আজিব চৌধুরী, আবুল কালাম, শাহ খোরশেদ আলম ও মো. নাছির।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION