মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় ইউছুফ-লুৎফা সংঘের উদ্যোগে মানবতার দেয়াল

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ার অসহায় দুস্থ মানুষের মধ্যে সাড়া ফেলেছে মানবতার দেয়াল। চলতি মৌসুমে হাড় কাঁপানো শীতে মানবতার দেয়ালের প্রতি ঝোঁক বেড়েছে হতদরিদ্র মানুষদের।

সেই কথা চিন্তা করে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের সামনে পাশে আর পাড়া মহল্লায় মানবতার দেয়ালের ইউছুফ-লুৎফা সংঘের উদ্যোগে স্বেচ্ছাসেবক সংগঠনটির উদ্বোধন করা হয়।

ইউছুফ-লৎফা সেবা সংঘের উদ্যোগে পেকুয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুরের প্রচেষ্টায় মানবতার দেয়ালে ঝুলছে অন্যের রেখে যাওয়া কাপড়। ঝুলিয়ে রাখা কারো অপ্রয়োজনীয় কাপড়ে স্বস্তি খুঁজে নিচ্ছেন সমাজের নিম্নবিত্তের মানুষেরা।

এদিকে দুস্থ অসহায়দের জন্য এ সপ্তাহে পেকুয়ার এই প্রথম চালু করা হয়েছে মানবতার দেয়াল । এতে সাঁটানো ব্যানারে লেখা রয়েছে- ‘আপনার অপ্রয়োজনীয় কাপড় এখানে রাখুন এবং আপনার প্রয়োজনীয় কাপড় এখান থেকে নিয়ে যান’।

শবিবার (১ জানুয়ারি) পেকুয়া বাজরের পূর্ব পাশে গুরা মিয়া জামে মসজিদের প্রবেশ পথে দেয়ালে ঝুলছে মানবতার দেয়াল ব্যনার। ইউছুফ-লৎফা সেবা সংঘের উদ্যোগে পেকুয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন বাহাদুর স্বেচ্ছাসেবী সংগঠন এসব মানবতার দেয়াল তৈরি করেছে।

বিবেকবান ও দানশীল মানুষকে আকৃষ্ট করছে এসব মানবতার দেয়াল। অনেকেই স্বেচ্ছায় দেয়ালে তাদের ব্যবহৃত আবার কেউবা অব্যবহৃত কাপড় ঝুলিয়ে রাখছেন। হতদরিদ্র শীতার্তদের চোখে দেয়াল থেকে নেওয়া কাপড়ই যেন ছড়াচ্ছে মানবতার উষ্ণতা।

পেকুয়া মানবতার দেয়াল থেকে নিজের প্রয়োজন অনুযায়ী কাপড় নিতে পেরে আনন্দিত অসহায় মানুষের।

তারা বলেন, গরিব মানুষের জন্য মানবতার দেয়াল খুব ভালো উদ্যোগ। এখান থেকে একটা প্যান্ট আর একটা সোয়েটার নিয়েছি।

মানবতার দেয়ালের পৃষ্টপোষক কফিল উদ্দিন বাহাদুর জানান, রাজনৈতির পাশাপাশি সমাজের বিত্তবানদের দেওয়া শীতবস্ত্র অনেক শীতার্ত মানুষই পান না। আবার অনেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শীতবস্ত্র নিতে অস্বস্তি বোধ করেন। কিন্তু মানবতার দেয়াল থেকে কাপড় নিতে কারো কোনো সমস্যা নেই। এমনকি যারা সহায়তার কাপড় ঝুলিয়ে রাখছেন, তারাও স্বস্তি বোধ করেন।
তিনি আরো বলেন, আমার দীর্ঘদিনের আশা ছিল গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাড়ানো তাদেরকে আমার সাধ্যমতো কিছু না কিছু সহযোগীতা কারার অনেক দিনের আশা আল্লাহ পুরন করেছেন। এই মানবতার দেয়াল ইউছুফ-লৎফা সেবা সংঘের আমার এই মানবতার দেয়াল স্বেচ্ছাসেবক সংগঠনের আমার পেকুয়া উপজেলার রাজনৈতিক নেতা কর্মী ও ছাত্ররা এগিয়ে এসেছে। আমি তাদেরকে আমার স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

এসময় পেকুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল ও ব্যবসায়ী নেতা মোঃ শফি, ছাত্রলীগ নেতা কামাল হোছেন, সালাউদ্দিন রানা, রিয়াদ ও আরফাতসহ সেচ্ছাসেবক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION