মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারে বিএনপি – যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ প্রশাসনের ১৪৪ ধারা জারী

লোকমান হাকিম:

কক্সবাজার শহরে একই জায়গায় বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারী করেছে। সোমবার ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজার শহরে অবস্থিত বিএনপি অফিস সংলগ্ন শহীদ স্বরনী সড়ক ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়।

রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ১৪৪ ধারা জারীর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো আবু সুফিয়ান।

পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারী করা হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানান তিনি।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার শহীদ স্বরনী সড়কে সোমবার (৩জানুয়ারি) দুপুর ১টায় এই সমাবেশ ডেকেছিল কক্সবাজার জেলা বিএনপি। পরে একই জায়গায় কক্সবাজার জেলা যুবলীগ পাল্টা সমাবেশের ডাক দেয়।

বিএনপির সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে কক্সবাজারে কেন্দ্রীয় নেতারা পৌছেছেন বলে কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না জানিয়েছেন।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে রবিবার বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয় এলাকা পরিদর্শন করে যায়, সমাবেশকে কেন্দ্র করে মঞ্চ তৈরীর কাজ করছেন শতাধিক শ্রমিক। জড়ো হওয়া বিএনপির তৃণমূল নেতাকর্মীর মাঝেও উৎসাহ দেখা গেছে। জেলা বিএনপির কার্যালয়, শহীদ মিনার এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। জেলার নয় উপজেলা থেকে ৫০ হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করবেন বলে নেতারা দাবি করছেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সাংবাদিকদের জানান, ইতিমধ্যে সোমবারের সমাবেশকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সকলকে অবহিত করেছি। গণতান্ত্রিক দেশ হিসেবে প্রশাসন, আওয়ামী লীগসহ সকলের সহযোগিতা করবে সেটাই প্রত্যাশা করছি।

প্রশাসনের কাছ থেকে কোন ধরনের বাঁধা পেয়েছেন কিনা এমন প্রশ্নে লুৎফর রহমান কাজল বলেন, আমরা সমাবেশের জন্য পাবলিক লাইব্রেরী মাঠ, ঈদগাহ ময়দান, মুক্তিযোদ্ধা মাঠের অনুমতি চেয়েছিলাম। আমাদের সেখানে অনুমতি দেয়নি। সমাবেশে হাজার হাজার জনতা সমবেত হবেন। তারপরও আমি আশা করছি সকলের সহযোগিতা পাব। এদিকে সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION