শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন পার্নো মিত্র

বিনোদন ডেস্ক:

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। এক বছরের মধ্যেই দু’বার করোনা আক্রান্ত হলেন তিনি। ইনস্টাগ্রামে পর্নো মিত্র নিজেই দুঃসংবাদটি জানিয়েছেন। টিকার দুটি ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হলেন তিনি।

ইনস্টাগ্রামে এই অভিনেত্রী লিখেছেন, একটা গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে দিতে চাই। আমি করোনা আক্রান্ত। মৃদু উপসর্গ। আমি নিভৃতবাসে। গত তিন দিনে আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দয়া করে কোয়ারেন্টাইনে থাকবেন। প্রয়োজনে পরীক্ষা করে নিন। সাবধানে থাকুন। মাস্ক পরুন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন পার্নো মিত্র। বরাহনগর (উত্তর) কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন তিনি। সেসময় নির্বাচনী প্রচারের স্বার্থে ঘোরাফেরা করতেও দেখা গেছে এই টলিউড অভিনেত্রীকে। এর মধ্যেই গত বছরের এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন পার্নো মিত্র। কয়েক দিন পর সুস্থও হয়ে যান। টিকার দুটি ডোজও নিয়েছেন তিনি। তা সত্ত্বেও আবারও করোনায় আক্রান্ত হলেন।

এদিকে নতুন বছরের প্রথমদিনই করোনা আক্রান্তের কথা জানান পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই করোনা আক্রান্তের কথা জানান তারা। ঠিক পরের দিনই আক্রান্ত হলেন পার্নো মিত্র।

এর আগে ৩১ ডিসেম্বর অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বোন চিত্রাঙ্গদার করোনা আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান শতরূপা সান্যাল। করোনার কারণে চিত্রাঙ্গদার বিয়েও আপাতত স্থগিত রাখা হয়েছে।

শুধু টলিউড নয়, বলিউডের একাধিক তারকাও করোনা আক্রান্ত হয়েছেন। এখনো আইসোলেশনে রয়েছেন অর্জুন কাপুর এবং নোরা ফাতেহি। করোনা আক্রান্ত হয়েছিলেন কারিনা কাপুর, অমৃতা অরোরাও। গত শনিবার ম্রুণাল ঠাকুরের করোনা আক্রান্ত হওয়ার খবরও মিলেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION