মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মহেশখালীতে স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র বিতরণ আনুষ্টানিক উদ্বোধন।

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট) কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা। পরে বেলুন ও কবুতর উডিয়ে প্রথম স্মার্ট কার্ডটি গ্রহণ করেন

উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। পরে পর্যায়ক্রমে বিভিন্ন সুধীজন  মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,শিক্ষক ও সাংবাদিকদের হাতে স্মার্ট কার্ড  বিতরণ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলন্দু কিশোর পালের সভাপতিত্ব ও মহেশখালী কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান, মাতারবাড়ী উপজেলা চেয়ারম্যান আবু হায়দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাশ সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, মহেশখালী উপজেলার পৌরসভা ও ৮ ইউনিয়নের ২ লক্ষ কার্ড প্রস্তুত রয়েছে। উক্ত কার্ড নিতে কোন প্রকার টাকা দিতে হবে না। পুরাতন কার্ডটি নিয়ে নিম্নউক্ত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করার আহবান করা হয়।সভাপতি
বিমলেন্দু কিশোর পাল আরো  জানান জমির দলিল,খতিয়ান,পার্সপোর্ট,জন্ম, মৃত্য,বয়স্ক,বিধবা,স্কুল,কলেজ,ভর্তি,বিবাহ,তালাক,মামলায় বাদী বিবাদী প্রভৃতি বিষয়ে স্মার্ট কার্ড প্রয়োজনিয়তা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION