মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ব্যবসায়ী লতিফ উল্লাহ’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ডিসি-এসপিকে ফেডারেশনের স্মারকলিপি

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ার ব্যবসায়ী লতিফ উল্লাহর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে স্মারকলিপি প্রদান করেছে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকালে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি লতিফ উল্লাহ একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী ছিলেন। তাঁর হত্যাকারীদের অচিরেই আইনের আওতায় আনা হবে। প্রশাসন ব্যবসায়ীসহ সকলের জীবনমানের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যতো বড়ই অপরাধী হোক অপরাধ করে কেউ ছাড় পাবে না।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি নুর কবির চৌধুরী, উপদেষ্টা ফিরোজ আহমদ ওসমানী, সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুক, ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খালেদ উমর রানা, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ লোকমান, সিরাজুল ইসলাম, সোহেল মুহাম্মদ মহসিন, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমূখ।

ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, চকরিয়া জেলার ব্যবসায়ীক ট্রানজিট। কিন্তু লতিফ উল্লাহ হত্যার ৩দিন অতিবাহিত হলেও চকরিয়ার প্রশাসন এখনো হত্যাকান্ডের ক্লু উদ্ধার করতে পারেনি। এতে আতঙ্কে রয়েছে চকরিয়ার সাধারণ ব্যবসায়ীরা। তাই হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পরিবেশ তৈরি করতে হবে নিরাপদে ব্যবসা করার।

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে দশটার দিকে পৌরশহরের ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় ধারাল অস্ত্র দিয়ে ব্যবসায়ী ও বিকাশের এজেন্ট মোহাম্মদ লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করে দুর্বৃত্তের দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION