মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঈদগাঁওতে জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই জখম

ভয়েস প্রতিবেদক:

ঈদগাঁও জালালাবাদে ছোট ভাইয়ের হাতে লাঠির আঘাতে বড় ভাই গুরুতর জখম হয়েছে। আহত মো. আরিফ উল্লাহ (৩৮) ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। আহত আরিফ উল্লাহর অবস্থা এখনো আশংকাজনক বলে জানান চিকিৎসকরা। তাই আরো উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ০৯ টার দিকে ঈগগাহ জালালাবাদ ইউনিয়নের (০৪ নং ওয়ার্ড) কামার পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত আরিফ উল্লাহ একজন প্রবাসী। দীর্ঘ ২১ বছর ধরে সৌদি আরব অবস্থান করেন। সেখান থেকে ব্যবসার উদ্দ্যেশ্যে টাকা পয়সা পাঠায় ছোট ভাইদের হাতে। ছোট ভাইয়েরা এই টাকা পয়সা নিয়ে ব্যবসা প্রতিষ্টান শুরু করে এবং জায়গায় জমি সব একাই ভোগ করার উদ্দ্যেশ্যে বড় ভাইকে অস্বীকার করে।

গত ১৪ ডিসেম্বর আরিফ উল্লাহ দেশে এলে ছোট ভাইয়ের অন্যায় নিয়ে কথা বলায় দ্বিরদ পাকে। ফলে এক পর্যায়ে গত ৬ জানুয়ারি নিজ বাড়ির ওঠানে এই ঘটনা ঘটে। ঘটনার দিন ছোট ভাই সৈকত রুবেল (৩২), আবু তৈয়ুব (২৫) সহ বড় বোনের স্বামী মইনুল হক মিলে হত্যার উদ্দ্যেশ্যে আঘাত করে বলে জানান আহত আরিফ উল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২ ছোট ভাইসহ বোনের স্বামী মিলে তার বড় ভাইকে লাঠি ও লোহার রড এলোপাথারী আঘাত করে জখম করে। এতে মাথায় গুরুতর জঘম হয়। বড় ভাইয়ের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলার জালালাবাদ ইউনিয়নের নিবাসী মৃত মুক্তার আহমদের ছেলে সৈকত রুবেল ও আবু তৈয়ুব তারা আরিফ উল্লাহর আপন ভাই। এলাকাবাসী জানান, দীর্ঘ দিন এদের মধ্যে পৈত্রিক জমিজমা ও ধনসম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। আর ঐ বিরোধের জের ধরে আজ ছোট ভাইয়েরা হত্যার উদ্দ্যেশ্যে লোহার রড দিয়ে আঘাত করে হাতে ও মাথায় গুরুতর জখম করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION