শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

সু চি-কে অবিলম্বে মুক্তি দিন: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি-কে ‘অবিলম্বে মুক্তি’ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুতের পরই সু চি’কে বন্দি করেছে জান্তা সরকার। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন সু চি’কে গ্রেফতার, আটক এবং শাস্তি মিয়ানমারে ন্যায়বিচার ও আইনের শাসনের অবমাননা।

শুধু সুচিকেই নয়, অন্যায়ভাবে যে সকল নির্বাচিত নেতাদের আটকে রাখা হয়েছে তাদের সকলের মুক্তির আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের গণতন্ত্র ফিরিয়ে আনার ওপরও জোর দেন নেড প্রাইস।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে মিয়ানমারের জনগণ আর একটি দিনও সামরিক শাসনের অধীনে থাকতে চায় না। এক্ষেত্রে দেশটির জনগণকে আমরা সর্বোচ্চ সমর্থন দিয়ে যাবো।

গত সোমবার দুটি মামলায় অং সান সু চি’কে আরও ৪ বছরের সাজা প্রদান করেছে জান্তা আদালত। এরমধ্যে অবৈধভাবে ওয়াকি টকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। এর আগে আরও দুটি মামলা ৪ বছরের সাজা ঘোষণা করা হলে দুই বছরের শাস্তি মওকুফ করে দেন জান্তা সরকারের প্রধান মিং অন হ্লাইং।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে সু চি’কে সরিয়ে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। সামরিক শাসনের প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার চার শতাধিক মানুষ। সূত্র: আনাদোলু এজেন্সি

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION