সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ছবির শুটিংয়ে ঐশ্বরিয়াকে নিয়ে ভুল ভাঙল ঋত্বিরকের

বিনোদন ডেস্ক:
বলিউডের দুই হাইভোল্টেজ তারকা ঋত্বিক রোশন আর ঐশ্বরিয়া রাইয়ের পরিচয় বহুদিনের। ক্যারিয়ারের শুরু থেকেই তাদের মধ্যে মধুর সম্পর্ক। তবে ঐশ্বর্যকে নিয়ে দীর্ঘদিন ধরে ঋত্বিকের যে ধারণা দিল সেটি ভুল বলে নিজেই জানিয়েছেন যোধা আকবর খ্যাত এ অভিনেতা।

‘ধুম ২’ ছবিতে এ দুইজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। অভিনয়ের সূত্র ধরেই ভুল ভাঙে ঋত্বিকের।

কিন্তু কী সেই ভুল ধারণা? এক সাক্ষাৎকারে ঋত্বিক বলেন, প্রথম প্রথম ঐশ্বরিয়াকে দেখে মনে হয়েছিল, এ মেয়ের শুধু রূপ আছে। অভিনয়ের কোনো প্রতিভা নেই। আমার সে ধারণা ভাঙল ‘ধুম ২’ ছবির শুটিং সেটে।

‘কাহো না পেয়ার হ্যায়’-এর এ নায়ক বলেন, একসঙ্গে কাজ করতে গিয়ে বুঝলাম ঐশ্বর্য শুধু রূপসী নয়, চিন্তাশীল এবং লক্ষ্যে অবিচল অভিনেত্রীও বটে। ওর সুন্দর মুখের চেয়েও প্রতিভার ছটা অনেক অনেক গুণ বেশি।

১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর মুকুট পরার কিছুদিন পরই বলিউডে পা রাখেন ঐশ্বরিয়া। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটি বিজ্ঞাপনে ঋত্বিকের সঙ্গে কাজ করেন। এরপর বিধু বিনোদ চোপড়ার ‘মিশন কাশ্মীর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সূত্র ধরে দুজনের প্রথম দেখা।

ঋত্বিকের সঙ্গে ‘কৃষ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলে শেষ পর্যন্ত ছবিটি করা হয়নি ‘দেবদাস’ চলচ্চিত্রের ‘পারু’ খ্যাত এ অভিনেত্রীর। তবে ‘ধুম ২’ ছবি দিয়ে পর্দায় একসঙ্গে হাজির হন তারা। এরপর যোধা আকবর ছবিতে এই জুটি দারুণ সফল হয়।সেই ছবিতে কাজ করতে গিয়েই রূপের চেয়েও ঐশ্বরিয়ার অধিক গুণের সন্ধান পান ঋত্বিক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION