মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

উখিয়া সীমান্ত থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার ভোর রাতে উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকা থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি’র কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো মেহেদী হোসাইন কবির আজ বিকেলে দেয়া এক প্রেস রিলিজ দিয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি  ৩৪ ব্যাটালিয়নের একটি টহল টিম জানতে পারে যে, কতিপয় ইয়াবা চোরাকারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কক্সবাজার হতে একটি চৌকস আভিযানিক টহলদল বালুখালী বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার-২১ হতে আনুমানিক ১০০ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র বালুখাল কাটাপাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আজ ভোর রাতে ৪/৫ জন লোক সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।
এমতাবস্থায় টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে তাদের জান-মাল,  অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা মাটিতে ফেলে দ্রুত নাফ নদী পার হয়ে গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবার আনুমানিক সিজারমূল্য ছয় কোটি টাকা বলে বিজিবি উল্লেখ করেন। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION