মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে তিন কলেজ ছাত্রীসহ আহত ১১

ভয়েস প্রতিবেদক, মহেশখালী :

মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তিনজন কলেজ ছাত্রীসহ ১১ জন নারী শিশু আহত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মহেশখালী থানার পরিদর্শক (এসআই) আবু বক্করের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের ভাষ্য, হরিয়ারছড়া এলাকার
ছৈয়দ আহমেদ ও সাহাব উদ্দিনের সাথে জমি নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে দু’পক্ষই আদালতে তিনটি মামলা দায়ের করে। যেগুলো চলমান রয়েছে।

ঘটনার দিন সকালে সাহাব উদ্দিনের নেতৃত্ব ১০/১৫ জনের লোক উক্ত জমি দখলে নিতে যায়। এতে ছৈয়দ আহমদের লোকজন বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে তিন কলেজ ছাত্রীসহ ১১ জন আহত হন।

আহতরা হলেন, জন্নাত বেগম (৪০), জসিম উদ্দিন, কলেজ ছাত্রী রোকেয়া আক্তার (২০), শহিদা আক্তার (১৮), আলী ফাতেমা বেগম (১৬), ছৈয়দ মাঝি (৬৫), হাফেজ আহমদ (৪০), আয়েরা বেগম (৫৫), দিলোয়ারা বেগম (৪৫), কুলছুমা বেগম (১৭), বুলু আক্তার (৩৬)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ছয়জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। বাকীদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মহেশখালী থানার পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION