মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
লোকমান হাকিম:
মহেশখালীর ৫০ জন এতিম শিশুকে কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণের সুযোগ করে দিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
ভ্রমণকারী শিশুরা সকলে ইউনিয়নের সোনারপাড়া শাহ্ মজিদিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন হেফজখানা ও এতিমখানার ছাত্র।
শনিবার (১৫ জানুয়ারি) সকালে মহেশখালী থেকে একটি বাসযোগে প্রথমে চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শন শেষে। দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে পৌঁছান।সেখানে শিশুদের বরণ করে নেন ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফসহ অন্যান্য অতিথিরা।
পরে শিশুদের নিয়ে সৈকতের ঘুরে বেড়ান অতিথি শিক্ষকসহ সকলে। দীর্ঘদিন পর মুক্ত জীবন পেয়ে শিশুরাও মেতে উঠেছিল আনন্দ-উচ্ছ্বাসে। ঘুরাঘুরি শেষে বিকেলে কক্সবাজার ত্যাগ করেন তারা।
ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে এক প্রতিক্রিয়ায় তারেক বিন ওসমান শরীফ বলেন, শিশুদের মেধা বিকাশে ঘুরাঘুরি প্রয়োজন। এরই প্রেক্ষিতে ব্যক্তিগত অর্থায়নে বার্ষিক শিক্ষা সফর হিসেবে মহেশখালী টু কক্সবাজার ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি। তাদের সাথে অন্যরকম সময় কেটেছে।
ভয়েস/আআ