শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

নাগা-সামান্থার মধ্যে ডিভোর্সের গুঞ্জন

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার প্রাক্তন তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। গত বছরের অক্টোবরে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা।এ দুই তারকার ডিভোর্সের কারণ সম্পর্কে নানা গুঞ্জন শোনা গেছে। সামান্থা খোলামেলাভাবে পর্দায় হাজির হোক এটি নাকি চায়নি নাগার পরিবার। অন্যদিকে, এই অভিনেত্রী চাননি তার বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক। যদিও ডিভোর্সের প্রকৃত কারণ এখনো জানাননি নাগা কিংবা সামান্থা।

অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন নাগা-সামান্থা। তাদের রসায়ন দর্শকের মন কেড়েছে। তা ছাড়া অন্য নায়ক-নায়িকার সঙ্গেও জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তারা। সংসার ভেঙে গেলেও নাগা মনে করেন, এখনো সামান্থার সঙ্গে তার রসায়ন সবচেয়ে বেশি জমে। গত ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছে নাগা চৈতন্য অভিনীত ‘বাঙ্গাররাজু’ সিনেমা। এর প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে এমন মন্তব্য করেন নাগা চৈতন্য।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রচার অনুষ্ঠানে নানা বিষয়ে কথা বলছিলেন নাগা চৈতন্য। এ সময় তাকে প্রশ্ন করা হয়, পর্দায় কোন নায়িকার সঙ্গে তার রসায়ন সবচেয়ে ভালো জমে? কোনো সময় না নিয়ে মুহূর্তে নাগা চৈতন্য জবাবে বলেন—‘সামান্থা।’

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ‘মানাম’, ‘অটোনগর সুরিয়া’, ‘মজিলি’ প্রভৃতি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নাগা-সামান্থা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION