মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
রামুর খুনিয়া পালংয়ের থোয়াইংকাটা বাজারের রোগী সেজে র্যাব সদস্যরা যায় চিকিৎসা নিতে গিয়ে বিসমিল্লাহ মেডিকেল হল,ডাক্তারের চেম্বার থেকে নুর মোহাম্মদ জিন্নাত নামে ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি )বিকাল ৪টা সময় রামু থেকে তাকে আটক করা হয়।
বিষয় টি নিশ্চিত করেন র্যাব উপ অধিনায়ক তানভীর হাসানের
তিনি জানান, দীঘদিন ধরে অন্য ডাক্তারের বিএমডিসি কোড ব্যবহার করে মানুষের সাথে প্রতারনা করছে। সার্টিফিকেট ছাড়া রংপুরের রকিবুল ইসলাম নামের সনদের কোড ব্যবহার করে নিজেই ডাক্তার সেজে ভুয়া চিকিৎসা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়
তিনি আরও জানান,এরকম ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে এসময় জানানো হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন। তারপরও আমরা আরও তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেবো।
ভয়েস/আআ