বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চুলের যত্নে গ্লিসারিন

লাইফস্টাইল ডেস্ক:

অনেকেই হয়তো জানেন না শীতকালে ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি গ্লিসারিন চুলেরও খেয়াল রাখে।চুলের জট ছাড়াতে যেসব প্রসাধনী বাজারে ব্যবহৃত হয় সেগুলির মধ্যে ডিট্যাঙ্গলিং লিক্যুইড নামক একটি উপাদান থাকে। যার প্রধান উপাদান হিসেবে থাকে গ্লিসারিন।

কন্ডিশনার হিসেবে: শীতের শুষ্ক আবহাওয়ায় চুলের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায়। গ্লিসারিন চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। শ্যাম্পু করার পর বাজার চলতি কন্ডিশনারের পরিবর্তে চুলে লাগাতে পারেন কন্ডিশনার। লিভ-ইন কন্ডিশনার হিসাবেও ভাল কাজ করে গ্লিসারিন।

চুলের স্প্রে হিসেবে: সম পরিমাণে পানি এবং গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। হঠাৎ করেই চুল অত্যধিক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়লে মিশ্রণটি স্প্রে করে নিতে পারেন।

চুলের আগা ফাটার সমস্যায়: শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণেই চুলের আগা ফাটার সমস্যা প্রবল হয়। এই সমস্যা কমাতে ব্যবহার করতে পারেন গ্লিসারিন। অল্প গ্লিসারিন হাতে নিয়ে ভেজা চুলের ডগাতে লাগাতে পারেন। এতে চুলের গো়ড়া শুকিয়ে গেলেও চুলের আর্দ্রতা বজায় থাকবে।

খুশকির সমস্যায়: বছরের অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে খুশকির সমস্যা প্রবল হয়। খুশকি প্রতিরোধে অস্ত্র হতে পারে গ্লিসারিন। অল্প পরিমাণে গ্লিসারিন হাতে নিয়ে হালকা হাতে মাথার ত্বকে মাসাজ করে নিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION