মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নানা আয়োজনে কল ফর ব্লাড ডোনেশনের ৮ম বর্ষপূর্তি উদযাপন

ভয়েস প্রতিবেদক:
পর্যটন নগরী কক্সবাজারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে দেশের বৃহৎ অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন কল ফর ব্লাড ডোনেশনের ৮ম বর্ষপূর্তি। এ উপলক্ষে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে সাতকানিয়া-লোহাগাড়া সমিতির কার্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের উপদেষ্টা কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার দোকান মালিক সমিতির অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম শহীদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ মোস্তফা কামাল টিপু, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, বাদশা, হাসেম ও সাইফুল ইসলাম মামুন।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কল ফর ব্লাড ডোনেশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। এর আগে আবদুল্লাহ আল সাবিতের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে কল ফর ব্লাড ডোনেশনের কক্সবাজার জেলা শাখার নতুন উপদেষ্টা ও কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির উপদেষ্টারা হলেন, মোহাম্মদ সাহাব উদ্দিন, শহীদুল ইসলাম শহীদ, আমিনুল ইসলাম হাসান ও আবু তাহের মোহাম্মদ মোস্তফা কামাল টিপু। সাংগঠনিক কার্যক্রমের সার্বিক সফলতা কামনা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্লাড ডোনেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি আরাফাত হোসাইন।

কার্যকরী পরিষদের নব মনোনীত সভাপতি হলেন শাহ নেওয়াজ দিদার, সহ-সভাপতি এমরানুল হাসান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল রহমান নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল, অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আকিব, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াদ, সহ-দফতর সম্পাদক মোহাম্মদ রফিক, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ ও সহ-সমাজসেবা সম্পাদক মোহাম্মদ ইমন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION