মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় মিথ্যা উপাধি ধারণ করে প্রতারণাপূর্বক চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব —১৫।
শনিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে ইমন মল্লিক মার্কেটের সুজাতা মেডিকেল হল নামীয় চেম্বার থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাতাবাড়ী শৈলর ঢেবা এলাকার মৃত অমূল্য বড়ুয়ার ছেলে বিকাশ বড়ুয়া (৪১)। তার চেম্বার হতে ১টি বিপি সেট, ১টি স্টেথোস্কোপ, ১টি ব্লাড সুগার মাপার সেট, ১টি থার্মোমিটার, আশি পাতা প্রেসক্রিপশনসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
র্যাব—১৫, এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, সে প্রকৃত ডাক্তার না হয়েও লোকাল মেডিকেল এসি¯ট্যান্ট এন্ড ফ্যামিলি প্লানিং (ঢাকা) আইডিডিআরবি ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন (ঢাকা) বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছে। সে সংবাদের সত্যতা যাচাই—বাছাই করার জন্য উখিয়ার ইমন মল্লিক মার্কেটের সুজাতা মেডিকেল হল নামীয় চেম্বারে যায় র্যাবের চৌকস আভিযানিক দল। পরবর্তীতে তার কাছে ডাক্তারি পাশ সংক্রান্ত সনদপত্র চাইলে সে দেখাতে ব্যর্থ হওয়ায় র্যাব তাকে আটক করে।
আটককৃত ভূঁয়া ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোপর্দ করা হয়েছে।
ভয়েস/ জেইউ।