সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আবারো আইটেম গানে সামান্থা!

বিনোদন ডেস্ক:
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে নেচে দারুণ সাড়া ফেলেছেন। শোনা যাচ্ছে এবার নাকি আরেক সুপারস্টার বিজয় দেবরকোন্ডার সঙ্গে নাচতে যাচ্ছে তিনি।

তেলেগুবুলেটিন ডটকম জানায়, বিজয়ের পরবর্তী সিনেমা ‘লাইগার’তে আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন পরিচালক পুরী জগন্নাথ। এ নিয়ে সামান্থা রুথ প্রভুর সঙ্গে যোগাযোগ করেছেন এই নির্মাতা। আইটেমটির জন্য নাকি আলাদাভাবে কিছু সিকোয়েন্স তৈরি করেছেন নির্মাতা। তবে বিস্তারিত কিছু প্রকাশ পায়নি। আসেনি আনুষ্ঠানিক ঘোষণাও।

অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির জন্য বিজয় নাকি ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এতে তার বিপরীতে রয়েছেন অনন্যা পান্ডে। করণ জোহর প্রযোজিত এ সিনেমা আগামী ২৫ আগস্ট মুক্তির কথা রয়েছে। হিন্দির পাশাপাশি পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

শোনা যায়, ‘পুষ্পা’র আইটেম ‘ও অন্তভ’-তে নেচে ৫ কোটি রুপি নিয়েছেন সামান্তা। তবে নতুন আইটেমটির জন্য এই অভিনেত্রীকে কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে সেটা এখনো গোপন রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION