মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
পেকুয়া উপজেলায় বীজ্রের নিচে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়দের চোখে পড়লে তারা পুলিশকে খবর জানালে তাৎক্ষনিক পেকুয়া থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত তরুণী নাম মোহছেনা আক্তার (২৮)। পিতা ছাবের আহমেদ । তারা কক্সবাজার সদরের বেশ পরিচিত একটি পরিবার “খাজা মঞ্জিল” পরিবারের সদস্য। তার ভ্যানিটি ব্যাগে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে এসব তথ্য জানা যায়।
সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন: খবর পেয়ে ঘটনাস্থালে আমাদের পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করলেও এই ঘটনা ও মৃত্যুর আলামত সংগ্রহ করার জন্য “সিআইডি”কে জানানো হয়েছে।
ভয়েস/আআ/এরফান