মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় উদ্ধার তরুণীর মৃতদেহটি পেটের ভুঁড়ি ও হাত-পায়ের রগ কাটা 

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় বিলের মাঝ থেকে হাত-পায়ের রগ কাটা ও ভুঁড়ি কাটা মোহছেনা বেগম (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের মেহেরনামা নুইন্যামুইন্যা ব্রীজ সংলগ্ন বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মোহছেনা আক্তার (৩৭) কক্সবাজার সদরের খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম, হেফাজ উদ্দিন বলেন, সকালে চাষের জন্য জমিতে কয়েকজন শ্রমিক কাজ করতে যায়। এ সময় বিলের মাঝে একটি রক্তাক্ত নারীর লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সরেজমিন দেখা যায়, বিলের মাঝে চিৎ হয়ে পড়ে আছে বোরকা ও নেকাব পরানো মহিলা। দুই পা ও বাম হাতের রগ কেটে দেয়া হয়েছে। বুকের মাঝখানে ছুরি দিয়ে ক্ষবিক্ষত করা হয়েছে। পেট কেটে ভুঁড়ি বের করে নিয়েছে। কাটা হাত থেকে রক্ত ঝরে পড়ছে মাটিতে। লাশের পাশে একটি ভ্যানেটি ব্যাগ। পায়ের জুতাগুলো ছিটিয়ে ছটিয়ে রয়েছে পাশে। লাশের বিশ হাত দুরে একটি দু’ধারা ছোরা মাটিতে পুঁতে রাখা হয়েছে। পুলিশ ব্যাগের ভেতর থেকে একটি মুঠোফোন, ভোটের স্মার্টকার্ড ও অল্পকিছু টাকা উদ্ধার করেছে।
এদিকে সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটির ব্যাপারে তদন্তকাজ শুরু করেছে। কি কারণে হত্যাকান্ড আর কিভাবে হত্যা করেছে তার ক্লু বের করার চেষ্টা অব্যাহত রেখেছে।
এবিষয়ে নিহত নারীর মেয়ের জামাই রিদুয়ান বলেন, নিহত মোহছেনা বেগম তার শ্বাশুড়ি। শ্বশুর মালেশিয়ায় থাকা অবস্থায় মারা যায়। চকরিয়াস্থ কোনাখালী এলাকার এক ছেলেও তার শ্বশুরের সাথে মালেশিয়া থাকাবস্থায় শ্বশুর পরিবারের সাথে সম্পর্ক হয়। সেই সূত্র ধরে তাদের মাঝে টাকার লেনদেন হয়। হয়তোবা টাকার কারণে তার শ্বাশুড়িকে হত্যা করা হতে পারে। তবে পেকুয়া অথবা কোনাখালীতে তার শ্বাশুড়ি কখন এসেছে সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেনি।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী  বলেন, সিআইডি ক্রাইমসিন তদন্ত করছে। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। বাহিরে কোথাও খুন করে গভীররাতে হয়তো লাশ এখানে ফেলে চলে গেছে। তবে কি জন্য, কেন খুন করা হয়েছে তা অগ্রিম বলতে পারছিনা। ময়নাতদন্ত প্রতিবেদন তৈরী করে লাশ মর্গে পাঠানো হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION